Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদ সংখ্যা

108

ক্যাটাগরি

ব্যাংক জব

আবেদন শুরু

30 March 2026

আবেদন শেষ

27 April 2026

বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এবং দেশের প্রধান আর্থিক কর্তৃপক্ষ। এটি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর 'বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২'-এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক এর ১০৮ টি পদে (পদ সংখ্যা কম/বেশী হতে পারে) নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন গ্রহন করা হচ্ছে।

সহকারী পরিচালক সার্কুলার ২০২৬ এর গুরুত্বপূর্ণ তথ্য

  • পদের নাম- বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক
  • শূন্য পদের সংখ্যা- ১০৮
  • আবেদন শুরুর তারিখ- ৩০ মার্চ ২০২৬
  • আবেদনের শেষ তারিখ- ২৭ এপ্রিল ২০২৬


গ্রেড এবং বেতন স্কেল- জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর এর নবম গ্রেড অনুযায়ী এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।


১। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
ক. স্বীকৃত বোর্ড হতে এইচ. এস.সি/সমমান পরীক্ষা পাসের পর স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে ০৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী অথবা স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতকসহ যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী। স্নাতকোত্তর ডিগ্রীর ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীর সম্মিলিত মেয়াদ ন্যূনতম ০৪ বছর হতে হবে।


খ. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২ টিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জি.পি.এ থাকতে হবে।


গ. শিক্ষা জীবনের কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের জি.পি. এ গ্রহনযোগ্য হবে না।


ঘ. (১) শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জি.পি.এ বা ক্ষেত্রমত, সি.জি.পি.এ-এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে-
৫.০০ পয়েন্ট স্কেলে

  • জি.পি.এ ৩.০০ বা তদূর্ধ্ব - প্রথম শ্রেণি/বিভাগ
  • জি.পি.এ ২.০০ থেকে ৩.০০ এর কম- দ্বিতীয় শ্রেণি/বিভাগ।
  • জি.পি.এ ১.০০ থেকে ২.০০ এর কম- তৃতীয় শ্রেণি/বিভাগ


২। O' Level এবং A' Level এর ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate), বিদেশী বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।


৩। বয়সসীমা (সর্বোচ্চ ০১/১২/২০২৫ তারিখে এবং সর্বনিম্ন ২৭/০৪/২০২৬ তারিখে):

ক. সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২১ হতে ৩২ বছর। (জন্ম তারিখ: ০২/১২/১৯৯৩ থেকে ২৮/০৪/২০০৫ এর মধ্যে)।
খ. প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।


৪। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩০/০৩/২০২৬ তারিখ হতে ২৭/০৪/২০২৬ তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-4 Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। Online Application Form-এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। ২৭/০৪/২০২৬ তারিখ বা তৎপূর্বে যাদের স্নাতকোত্তর ডিগ্রী অথবা ০৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রীর ফলাফল প্রকাশিত হয়েছে/হবে তারা আবেদনের যোগ্য হবেন।


৫। আবেদন করার সময় Application Form পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী উপরে উল্লিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে।


৬। আবেদন ফি: অফেরতযোগ্য টাঃ ২০০/- আবেদনের সময় Bangla QR এর মাধ্যমে প্রদান করতে হবে। ফি প্রদান ও Payment Verification এর শেষ তারিখ ও সময়: ৩০/০৪/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা।


৭। অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট প্রার্থী Bangla QR code সম্বলিত একটি Payment Page পাবেন। মোবাইল ফোনের Payment App (Bangla QR সাপোর্ট করে এরূপ ব্যাংক/MFS) এর মাধ্যমে Bangla QR স্ক্যান করে টাঃ ২০০/-আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে। ফি প্রদান করার পর প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে SMS প্রেরণ করা হবে। SMS প্রাপ্তির পর ওয়েবসাইটে প্রার্থীকে Verify Payment Link-এ Click করে Payment Verification সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে। Payment Verification সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে Tracking ID Number সম্বলিত একটি Tracking Page প্রদর্শন করা হবে। Payment Confirm করার পর প্রার্থী Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এবং পরবর্তী বিভিন্ন কাজে Tracking Page টি প্রয়োজন হবে। Payment Verification না করলে আবেদন অসম্পূর্ণ অবস্থায় বাতিল হবে এবং payment refund এর সুযোগ থাকবে না।


৮। যাদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ CV রয়েছে, তারা তাদের উক্ত CV এর মাধ্যমে আবেদন করবেন। প্রার্থীর নাম এবং পিতা ও মাতার নাম এস.এস.সি/সমমানের সনদে যে ভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হুবহু সে ভাবে লিখতে হবে। নাম, পিতা ও মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, ১১ ডিজিটের মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে প্রার্থীরা আবেদনের সময় নিজ উদ্যোগে সংশোধন/আপডেট করে নিতে হবে। যাদের CV নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন CV তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা Formal রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। স্বাক্ষর এবং ছবি আপলোডে ত্রুটি/বিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। আবেদনপত্রে তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোন প্রকার যোগাযোগ ব্যতিরেকেই প্রার্থিতা বাতিল করা হবে।


৯। অনলাইনে আবেদন করার পর প্রার্থী কর্তৃক CV Identification Number, Tracking Number Password নথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়োজন হবে।


১০। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। যারা উল্লেখিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করবেন শুধু তারাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। নির্ধারিত সময়সীমার পর প্রবেশপত্র ডাউনলোডের কোন সুযোগ থাকবেনা।


১১। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


১২।  প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হবে, এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত মর্মে গণ্য হবে। OMR Form/ উত্তরপত্রে রোল নম্বর সঠিকভাবে না লিখলে, সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, উত্তরপত্রে/হাজিরাশীটে স্বাক্ষর প্রদান না করলে বা কোনরূপ কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হবে।


১৩। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো দলিলাদি প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদিসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই লাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।


১৪। চাকুরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।


১৫। আবেদনে প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ পৌরসভার মেয়র কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে সনদপত্র উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষে হতে হবে।


১৬। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।


১৭। কোন ক্ষেত্রে দলিলাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (Substantive) ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।


১৮। আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে পরামর্শ প্রদান করা হলো।


১৯। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।


পরীক্ষার ধাপসমূহ (Selection Process)
বাংলাদেশ ব্যাংক সাধারণত ৩টি ধাপে পরীক্ষা গ্রহণ করে:

  • প্রিলিমিনারি টেস্ট (১০০ নম্বর): এমসিকিউ (MCQ) পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইসিটি থেকে প্রশ্ন থাকে।
  • লিখিত পরীক্ষা (২০০ নম্বর): ফোকাস রাইটিং, অনুবাদ, এবং গাণিতিক সমস্যার সমাধান।
  • মৌখিক পরীক্ষা (২৫ নম্বর): ব্যক্তিত্ব ও বিষয়ের গভীরতা যাচাই।

Bangladesh Bank Assistant Director Job circular 2026Bangladesh Bank Assistant Director Job circular 2026

Quick Links

  • ← All Circulars
  • Admission Prep
  • Job Preparation
  • Current Affairs
  • Blogs