Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
৫০ তম বিসিএস সার্কুলার ২০২৫

৫০ তম বিসিএস সার্কুলার ২০২৫

পদ সংখ্যা

2150

ক্যাটাগরি

সরকারি

আবেদন শুরু

04 December 2025

আবেদন শেষ

31 December 2025

বাংলাদেশে চাকরি প্রত্যাশিদের কাছে সরকারি চাকরি হিসেবে “বিসিএস” (Bangladesh Civil Service) একটি স্বপ্নের নাম। প্রতি বছর লাখ লাখ প্রার্থী বিসিএস পরীক্ষায় অংশ নেন প্রশাসন, পুলিশ, কাস্টমস, শিক্ষা, ও অন্যান্য মর্যাদাপূর্ণ ক্যাডারে চাকরি পাওয়ার আশায়। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ২৬ নভেম্বর ২০২৫ তারিখ মোট ২১৫০ ক্যডার পদে লোক নিয়োগের জন্য ৫০তম বিসিএস সার্কুলার প্রকাশ করে।


৫০তম বিসিএস সার্কুলারের গুরুত্বপূর্ন তথ্য-
• সার্কুলার প্রকাশ- ২৬ নভেম্বর ২০২৫
• আবেদন শুরু- ৪ ডিসেম্বর ২০২৫
• আবাদনের শেষ তারিখ- ৩১ ডিসেম্বর ২০২৫
• ক্যাডার: ১৭৫৫ টি
• নন-ক্যাডার: ৩৯৫ টি

৫০তম বিসিএস বিজ্ঞপ্তিতে মোট ক্যাডার ও নন ক্যাডার সংখ্যা:
সাধারণ ক্যাডার
প্রশাসন ক্যাডার ২০০ জন
পররাষ্ট্র- ১৫ জন
পুলিশ ক্যাডার ৫০ জন।
আনসার ১৩ জন
নিরীক্ষা ও হিসাব ৪ জন
কর ৫৭ জন
শুল্ক ও আবগারি ৪০ জন
সমবায় ৯ জন
রেলওয়ে পরিবহণ ১ জন
তথ্য ১৪ জন
ডাক ৮ জন
পরিবার পরিকল্পনা ৩৬ জন
খাদ্য ৫ জন
মোট সাধারণ ক্যাডার ৪৫২ জন।

প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডার- ১১২২ টি
শিক্ষা ক্যাডার সরকারি সাধারণ কলেজ- ১৩৯ টি
শিক্ষা ক্যাডার সরকারি মাদ্রাসা – ২৬ টি
বিসিএস কারিগরি শিক্ষা – ২১ টি
নন ক্যাডার ৯ম গ্রেড- ৭১ টি
নন ক্যাডার ১০ম গ্রেড-৪২ টি
নন ক্যাডার ১১ম গ্রেড- ২৭৮টি
নন ক্যাডার ১২ম গ্রেড- ৪ টি


আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করার জন্য প্রথমে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নির্ধারিত লিংক থেকে BCS Form 1 পূরন করতে হবে।

1. অফিসিয়াল ওয়েবসাইটে থেকে “৫০তম বিসিএস” অপশন সিলেক্ট করতে হবে। আবেদনের শুরুতে প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষার তথ্য দিয়ে মূল আবেদন ফর্মে যেতে হবে। এই মুল আবেদন ফর্মের ৩ ধরনের তথ্য দিতে হবে- ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ক্যাডার চয়েস।
2. আবেদন ফর্ম সঠিকভাবে সকল তথ্য দিতে পূরণ করতে হবে
3. আবেদনকারীর ছবি অবশ্যই সাম্প্রতিককালে তোলা হতে হবে। আবেদনকারীর ছবি (300x300 px সর্বোচ্চ সাইজ ১০০ কিলোবাইট) ও সিগনেচার (300x80 px সর্বোচ্চ ৬০ কিলোবাইট) আপলোড করতে হবে।
4. আবেদন ফর্ম পুরন করা শেষ হলে ক্যাডার চয়েজ ফর্ম পুরন করতে হবে।
5. ফর্ম সাবমিট করে “User ID” সংগ্রহ করতে হবে।
6. তারপর টেলিটক সিম থেকে SMS এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে

আবেদন ফি ও পেমেন্ট পদ্ধতি
• আবেদন ফি: ২০০ টাকা
• পেমেন্ট মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে

প্রাথমিক যোগ্যতা
• নাগরিকত্ব- আবেদন কারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
• বয়সসীমা- সাধারণ প্রার্থীর সর্বোচ্চ ৩২ বছর
• মুক্তিযোদ্ধা ও উপজাতি প্রার্থী: সর্বোচ্চ ৩২ বছর
• শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম স্নাতক (ব্যাচেলর) ডিগ্রি যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করতে হবে।

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সিলেবাস/ মার্ক বণ্টন
• বাংলা ভাষা ও সাহিত্য: ৩০
• ইংরেজি ভাষা ও সাহিত্য: ৩০
• বাংলাদেশ বিষয়াবলি: ২৫
• আন্তর্জাতিক বিষয়াবলি: ২৫
• গণিত: ২০
• মানসিক দক্ষতা (IQ): ১৫
• কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১৫
• সাধারণ বিজ্ঞান: ১৫
• ভূগোল – ১০
• নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- ১৫
• মোট নম্বর: ২০০

নেগেটিভ মার্কিং
প্রতি ভুল উত্তরে ০.৫০ মার্ক কর্তন হবে।

মৌখিক (ভাইভা) পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা বোর্ডে ডাকা হবে।
• ভাইভা নম্বর: ১০০
• সাধারণত প্রশ্ন করা হয় ব্যক্তিগত পরিচয়, সাম্প্রতিক ঘটনা, এবং সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্ন।

বিসিএস প্রবেশপত্র ডাউনলোড
পরীক্ষার নির্ধারিত ফি প্রদান করে টেলিটক হতে প্রেরিত এসএমএস বার্তায় প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে প্রার্থী রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র পরীক্ষার পূর্বে ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। প্রার্থী কর্তৃক পুরণকৃত মোবাইল নম্বরে টেলিটকের মাধ্যমে নোটিশ ও এসএমএস বার্তায় প্রবেশপত্র ডাউনলোডের তারিখ জানিয়ে দেয়া হয়।

প্রিলিমিনারি টেস্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি
• প্রার্থীদের ২০০ (দুইশত) নম্বরের একটি Multiple Choice Question (MCQ) Type প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে।
• পরীক্ষার জন্য মোট সময় ২ (দুই) ঘণ্টা।
• প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২০০ (দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে, ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে।
• প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুন:নিরীক্ষণ বা পুন:পরীক্ষণের সুযোগ থাকবে না।

লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
সাধারণ ক্যাডার
• বাংলা
• ইংরেজি
• বাংলাদেশ বিষয়াবলি
• আন্তর্জাতিক বিষয়াবলি
• সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি
• গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা


প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারের নম্বর বণ্টন
• বাংলা
• ইংরেজি
• বাংলাদেশ বিষয়াবলি
• আন্তর্জাতিক বিষয়াবলি
• সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি
• গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা
• সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয়


নন-ক্যাডার পদে সুপারিশ
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পদস্বল্পতার কারণে ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর বিজ্ঞাপিত ক্যাডার পদে যে সকল প্রার্থীদের মধ্যে যাদের, সুপারিশপ্রাপ্ত হবেন না সে সকল প্রার্থীকে সরকার কর্তৃক জারীকৃত নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ এর বিধানাবলি অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডের প্রারম্ভিক পদে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী ঐ সকল পদে নিয়োগের যোগ্যতা রয়েছে, এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক নিয়োগের লক্ষ্যে কমিশন কর্তৃক সুপারিশ প্রদানের কার্যক্রম গ্রহণ করা হবে, তবে এ ধরনের কার্যক্রম সুপারিশ প্রাপ্তির চূড়ান্ত কোন নিশ্চয়তা প্রদান করবে না। নন-ক্যাডার পদে সুপারিশ পেতে ইচ্ছুক প্রার্থীদের পছন্দক্রম অনলাইন আবেদনের প্রযোজ্য অংশে উল্লেখ করতে হবে।

৫০তম বিসিএস পরীক্ষার গুরুত্বপূর্ন তারিখ
প্রিলিমিনারি পরীক্ষা – ৩০ জানুয়ারি ২০২৬
প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ- ১০ ফেব্রুয়ারি ২০২৬
লিখিত পরীক্ষা শুরু- ৯ এপ্রিল ২০২৬
লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ- ৩০ জুলাই ২০২৬
মৌখিক পরীক্ষা শুরু- ১০ আগস্ট ২০২৬
মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ- ২৫ নভেম্বর ২০২৬

Quick Links

  • ← All Circulars
  • Admission Prep
  • Job Preparation
  • Current Affairs
  • Blogs