Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। মোট পদ ১৭১

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। মোট পদ ১৭১

পদ সংখ্যা

171

ক্যাটাগরি

সরকারি

আবেদন শুরু

30 October 2025

আবেদন শেষ

19 November 2025

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে ১৭১টি পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত মোট ৬টি ক্যাটাগরিতে এ নিয়োগ হবে। শুধুমাত্র চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন।
আবেদন শুরু হয়েছে ৩০ অক্টোবর ২০২৫ থেকে এবং চলবে ১৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

প্রতিষ্ঠান: স্বাস্থ্য মন্ত্রণালয়
অধীন দপ্তর: চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান
নিয়োগের ধরণ: রাজস্ব খাতে স্থায়ী
পদের সংখ্যা: ১৭১টি
পদ ক্যাটাগরি: ৬টি
বেতন স্কেল: ৮,২৫০–২৪,৬৮০ টাকা (পদভেদে)
আবেদন শুরু: ৩০ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫
আবেদনের মাধ্যম: অনলাইনে
ফি পরিশোধের সময়সীমা: আবেদন জমাদানের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে

পদের তালিকা ও বেতন
১. পরিসংখ্যানবিদ – ৫টি পদ
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১৫টি পদ
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৩. স্বাস্থ্য সহকারী – ১৩৪টি পদ
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৪. স্টোরকিপার – ৪টি পদ
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৫. গাড়িচালক – ৩টি পদ
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৬. অফিস সহায়ক – ১০টি পদ
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা

শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত রয়েছে।
উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন।
সম্পূর্ণ বিস্তারিত যোগ্যতার তথ্য বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

বয়সসীমা
সর্বনিম্ন: ১৮ বছর
সর্বোচ্চ: ৩২ বছর (২৯ অক্টোবর ২০২৫ তারিখ অনুযায়ী)
মুক্তিযোদ্ধা কোটার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া
শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।

আবেদন ফি
ক্রমিক ১–৫ নং পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
ক্রমিক ৬ নং পদের জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)
ফি শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ
আবেদন শুরু: ৩০ অক্টোবর ২০২৫ (সকাল ১০টা)

আবেদন শেষ: ১৯ নভেম্বর ২০২৫ (বিকাল ৫টা)

ফি জমার শেষ সময়: আবেদন জমাদানের ৭২ ঘণ্টার মধ্যে

পরীক্ষা ও প্রবেশপত্র
যোগ্য প্রার্থীদের পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র ও অন্যান্য তথ্য এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

চাকরির ধরন: সরকারী
বেতন কাঠামো: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী
আবেদন পদ্ধতি: অনলাইন


Quick Links

  • ← All Circulars
  • Admission Prep
  • Job Preparation
  • Current Affairs
  • Blogs