Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
সমন্বিত ১১ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

সমন্বিত ১১ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদ সংখ্যা

1017

ক্যাটাগরি

সরকারি

আবেদন শুরু

07 October 2025

আবেদন শেষ

10 November 2025

সমন্বিত ১১ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (BSCS) এর আওতাধীন সমন্বিত ১১ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে “সিনিয়র অফিসার (সাধারণ)” পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানঃ
সমন্বিত ১১ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক
(ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক পরিচালিত)

পদের নামঃ সিনিয়র অফিসার (সাধারণ)
জব আইডি : 25101
পদ সংখ্যা: ১,০১৭টি

ব্যাংকের নাম পদ সংখ্যা
সোনালী ব্যাংক পিএলসি: ১১৮টি
অগ্রণী ব্যাংক পিএলসি: ২০০টি
রূপালী ব্যাংক পিএলসি: ৭৫টি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ২১টি
বাংলাদেশ কৃষি ব্যাংক: ৩৯৮টি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ৬টি
কর্মসংস্থান ব্যাংক: ১৮টি
প্রবাসী কল্যাণ ব্যাংক: ৩৭টি
পল্লী সঞ্চয় ব্যাংক: ১১৪টি
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন: ১৫টি
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB): ১৫টি

শিক্ষাগত যোগ্যতাঃ
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের GPA গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেলঃ
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
গ্রেড–৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)

বয়সসীমা (১ অক্টোবর ২০২৫ তারিখে)
সাধারণ প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ বছর
মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী কোটায় সর্বোচ্চ ৩২ বছর

আবেদন ফি ও পরিশোধ পদ্ধতি
আবেদন ফি: ২০০/- টাকা
পরিশোধের মাধ্যম: বাংলাদেশ ব্যাংকের “Bill Pay” সেবার মাধ্যমে
ফি জমা দিতে হবে আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ
ধাপ সময়সীমা
আবেদন শুরুর তারিখ: ৭ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)

আবেদন প্রক্রিয়া (ধাপে ধাপে)
উপরের লিংকে প্রবেশ করে Job ID: 25101 নির্বাচন করুন।
প্রয়োজনীয় তথ্য ও শিক্ষাগত যোগ্যতা পূরণ করুন।
নির্ধারিত সাইজে ছবি (100KB) ও সিগনেচার (60KB) আপলোড করুন।
ফর্ম জমা দিয়ে Tracking Number সংগ্রহ করুন।
সেই নম্বর ব্যবহার করে Bill Pay এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করুন।

প্রয়োজনীয় নির্দেশনা
আবেদনপত্রের যেকোনো ভুল তথ্যের জন্য আবেদন বাতিল হতে পারে।
একাধিক আবেদন করলে সর্বশেষ আবেদনটিই বৈধ বলে গণ্য হবে।
পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পরবর্তীতে জানানো হবে।

Quick Links

  • ← All Circulars
  • Admission Prep
  • Job Preparation
  • Current Affairs
  • Blogs