Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
সমন্বিত ব্যাংক অফিসার (ক্যাশ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। মোট পদ ৮৫২

সমন্বিত ব্যাংক অফিসার (ক্যাশ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। মোট পদ ৮৫২

পদ সংখ্যা

853

ক্যাটাগরি

ব্যাংক জব

আবেদন শুরু

07 November 2025

আবেদন শেষ

07 December 2025

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। এটি ব্যাংক খাতে আগ্রহীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।


জব ক্যাটাগরি: সরকারী (ব্যাংক খাত)
তত্ত্বাবধায়ক সংস্থা: সমন্বিত ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSCS)
নিয়োগ বিজ্ঞপ্তি নং: ১৪৪/২০২৫
পদের নাম: অফিসার (ক্যাশ)
জব আইডি: 25103


ব্যাংক সংখ্যা: ৭টি (সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন)


পদ সংখ্যা (ব্যাংকভিত্তিক):
সোনালী ব্যাংক লিমিটেডঃ ৪১৪টি
অগ্রণী ব্যাংক লিমিটেডঃ ১০৬টি
জনতা ব্যাংক লিমিটেডঃ ১০৫টি
রূপালী ব্যাংক লিমিটেডঃ ৩০টি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডঃ ১০টি
প্রবাসী কল্যাণ ব্যাংকঃ ৪৬টি
বাংলাদেশ কৃষি ব্যাংকঃ ১৪১টি



বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা (গ্রেড-৯)


শিক্ষাগত যোগ্যতা
১. যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি।
২. প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়সহ সব পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ থাকতে হবে।
৩. কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
গ্রেড কনভার্সন রুল (প্রযোজ্য ক্ষেত্রে):
সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম ৩.০০
সিজিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩.৭৫
দ্বিতীয় বিভাগ/শ্রেণির জন্য সিজিপিএ ২.২৫–২.৯৯ (৪ স্কেলে), ৩.০০–৩.৭৪ (৫ স্কেলে)
A Level/O Level প্রার্থীদের ক্ষেত্রে:
বাংলাদেশ শিক্ষা বোর্ডের সমমান হিসেবে সার্টিফিকেট থাকতে হবে।


বয়সসীমা
০১/০৫/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বাধিক ৩২ বছর হতে হবে।
মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়মে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ০৭ নভেম্বর ২০২৫
আবেদন শেষ: ০৭ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫৯ পর্যন্ত
ফি জমার শেষ সময়: আবেদন সাবমিটের পর ৭২ ঘণ্টার মধ্যে
ফি জমাদান ও পেমেন্ট ভেরিফাই: ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত
আবেদন ফি- ২০০/- টাকা (সার্ভিস চার্জসহ)
ফি জমা দিতে হবে ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং (রকেট) বা অন্যান্য নির্ধারিত মাধ্যমে।

আবেদন প্রক্রিয়া
১. অনলাইন রেজিস্ট্রেশনঃ
প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের নির্ধারিত ই-রিক্রুটমেন্ট পোর্টাল https://erecruitment.bb.org.bd এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
২. CV ID Number ব্যবহারঃ
যারা পূর্বে বাংলাদেশ ব্যাংকে CV তৈরি করেছেন, তারা সেই CV ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন। নতুন প্রার্থীদের প্রথমে “CV তৈরির” মাধ্যমে নতুন একাউন্ট খুলতে হবে।
৩. প্রয়োজনীয় তথ্য প্রদানঃ
আবেদন ফরমে প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে।
৪. আবেদন ফি প্রদানঃ
আবেদনপত্র জমা দেওয়ার পর ২০০/- টাকা ফি জমা দিতে হবে (অনলাইন ব্যাংকিং/নির্ধারিত পদ্ধতিতে)।
৫. ছবি ও স্বাক্ষরঃ
ছবি (৩০০x৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) নির্ধারিত ফরম্যাটে আপলোড করতে হবে।
৬. আবেদনের অবস্থা যাচাইঃ
Payment Verify এবং Tracking Page থেকে আবেদন সফল হয়েছে কিনা তা যাচাই করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
০ ‘Level’ বা ‘A Level’ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল অবশ্যই বাংলাদেশ শিক্ষা বোর্ডের সমমান সনদসহ জমা দিতে হবে।
আবেদনপত্রে কোনো ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে।
কোনো প্রকার তদবির গ্রহণযোগ্য নয়।


পরীক্ষা পদ্ধতি
লিখিত পরীক্ষা: প্রাথমিক বাছাইয়ের পর লিখিত পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদায়ন করা হবে।

বিশেষ নির্দেশনা
প্রার্থীর দেওয়া তথ্য যাচাইয়ে ভুল প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে।
সরাসরি, ডাকযোগে বা ই-মেইলে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
পরীক্ষার ফলাফল ও বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

Quick Links

  • ← All Circulars
  • Admission Prep
  • Job Preparation
  • Current Affairs
  • Blogs