মোংলা বন্দরে ৯ম–২০তম গ্রেডে ১১৩ পদে চাকরি ২০২৫ — আবেদন শুরু ১৬ অক্টোবর
মোংলা বন্দর কর্তৃপক্ষ ৯ম থেকে ২০তম গ্রেডের ১১৩ পদে জনবল নিয়োগ দিচ্ছে। আবেদন শুরু ১৬ অক্টোবর এবং শেষ ৯ নভেম্বর ২০২৫।
বিষয় তথ্য
প্রতিষ্ঠান: মোংলা বন্দর কর্তৃপক্ষ
চাকরির ধরন: সরকারী
পদের সংখ্যা: ১১৩টি
গ্রেড: ৯ম–২০তম
আবেদন শুরু: ১৬ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৫
আবেদন ফি: সর্বনিম্ন ৬৯ টাকা থেকে সর্বোচ্চ ২২৩ টাকা
বয়সসীমা: ১৮–৩২ বছর (১ অক্টোবর ২০২৫ তারিখে)
পদের নাম ও বিবরণ (সংক্ষেপে)
হাইড্রোগ্রাফার – পদ: ১ – বেতন: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড ৯)
সহকারী প্রকৌশলী (নৌযান/ভান্ডার) – পদ: ১ – বেতন: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড ৯)
উপসহকারী প্রকৌশলী (নৌ) – পদ: ১ – বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ (গ্রেড ১০)
প্রথম শ্রেণির ড্রাইভার – পদ: ১ – বেতন: ১২,৫০০–৩০,২৩০ (গ্রেড ১১)
ওয়্যারলেস অপারেটর – পদ: ৫ – বেতন: ১০,২০০–২৪,৬৮০ (গ্রেড ১৪)
লাইটকিপার – পদ: ৪ – বেতন: ৯,৭০০–২৩,৪৯০ (গ্রেড ১৫)
দ্বিতীয় শ্রেণির ড্রাইভার – পদ: ২ – বেতন: ৯,৭০০–২৩,৪৯০ (গ্রেড ১৫)
গ্রিজার কাম পাম্প ড্রাইভার – পদ: ১ – বেতন: ৯,৩০০–২২,৪৯০ (গ্রেড ১৬)
কার্পেন্টার – পদ: ১ – বেতন: ৯,৩০০–২২,৪৯০ (গ্রেড ১৬)
গ্যাস কাটার – পদ: ১ – বেতন: ৯,৩০০–২২,৪৯০ (গ্রেড ১৬)
গ্রিজার – পদ: ৭ – বেতন: ৯,০০০–২১,৮০০ (গ্রেড ১৭)
কচ্ছব (ডেক) – পদ: ১ – বেতন: ৮,৮০০–২১,৩১০ (গ্রেড ১৮)
লস্কর – পদ: ৪৬ – বেতন: ৮,৫০০–২০,৫৭০ (গ্রেড ১৯)
ভান্ডারি – পদ: ৩০ – বেতন: ৮,৫০০–২০,৫৭০ (গ্রেড ১৯)
কুক – পদ: ২ – বেতন: ৮,৫০০–২০,৫৭০ (গ্রেড ১৯)
টোপাস – পদ: ৪ – বেতন: ৮,৫০০–২০,৫৭০ (গ্রেড ১৯)
সেলুন বয় – পদ: ২ – বেতন: ৮,২৫০–২০,০১০ (গ্রেড ২০)
মাঝি – পদ: ৩ – বেতন: ৮,২৫০–২০,০১০ (গ্রেড ২০)
যোগ্যতা (Qualification)
ন্যূনতম অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করা যাবে।
প্রাসঙ্গিক ট্রেড সার্টিফিকেট, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
সব পদের জন্য বাংলাদেশি নাগরিক হতে হবে।
আবেদন ফি (Application Fee)
পদের ক্রমিক পরীক্ষার ফি টেলিটক সার্ভিস চার্জ সর্বমোট
১–৩ ২০০ টাকা ২৩ টাকা ২২৩ টাকা
৪ ১৫০ টাকা ২২ টাকা ১৭২ টাকা
৫–১০ ১০০ টাকা ২১ টাকা ১২১ টাকা
১১–১৮ ৫০ টাকা ১৯ টাকা ৬৯ টাকা
অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সব পদের ফি ৬৯ টাকা।
আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
আবেদনের নিয়ম (Apply Process)
১. প্রার্থীকে monglaport.teletalk.com.bd
ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
২. প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ই–মেইল ও পাসওয়ার্ড দিয়ে একটি একাউন্ট তৈরি করতে হবে।
৩. অনলাইন ফর্ম পূরণ শেষে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
৪. আবেদনপত্র ও ফি জমা দেওয়ার পর প্রিন্ট করে রাখতে হবে।
নির্দেশনা
একাধিক পদের জন্য আবেদন করা যাবে।
সরকারি/আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
ভুয়া তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
পূর্ববর্তী আবেদনকারীদের পুনরায় আবেদন প্রয়োজন নেই (স্মারক অনুযায়ী)।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
আবেদন শুরু: ১৬ অক্টোবর ২০২৫, সকাল ৯টা
আবেদন শেষ: ৯ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা