Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদ সংখ্যা

6

ক্যাটাগরি

অন্যান্য

আবেদন শুরু

30 April 2026

আবেদন শেষ

21 May 2026

বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, উত্তরা ইপিজেড, নীলফামারী (Bepza Job Circular 2026) সম্প্রতি বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

পদের বিবরণ ও যোগ্যতা
১। সহকারী শিক্ষক

(বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান) - ৫টি পদ (প্রাথমিক)
সর্বসাকুল্যে ১৩,৫০০/- টাকা
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি এবং সকল পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

২। সহকারী শিক্ষক

(শারীরিক শিক্ষা) - ১টি পদ (মাধ্যমিক)
সর্বসাকুল্যে ১৫,০০০/- টাকা
স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি ও বিপিএড অথবা সংশ্লিষ্ট ডিপ্লোমা। সকল পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ থাকতে হবে।

৩। হিসাব সহকারী - ১টি পদ
৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) ও অন্যান্য সুবিধা
বাণিজ্য বিভাগে স্নাতক/সম্মান ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় (MS Word, Excel, Access) দক্ষ হতে হবে।


আবেদনের গুরুত্বপূর্ণ তথ্যাবলি

ক) নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আগামী ২১-০৫-২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সদস্য সচিব, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, উত্তরা ইপিজেড, নীলফামারী বরাবর অফিস চলাকালীন পৌঁছাতে হবে। অত্র অফিসে সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। উল্লিখিত তারিখের পর প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। আবেদন ফরমের নমুনা বেপজার ওয়েবসাইট: www.bepza.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।

খ) আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চারিত্রিক সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) সংযুক্ত করতে হবে।

গ) যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের লিখিত, ডেমোনস্ট্রেশন/ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পত্রের মাধ্যমে/ ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

ঘ) প্রার্থীকে লিখিত, ডেমোনস্ট্রেশন/ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। খামের উপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

ঙ) আবেদনপত্রের সাথে যেকোনো তফসিলি ব্যাংক হতে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, উত্তরা ইপিজেড, নীলফামারী এর অনুকূলে ক্রমিক নং-০১ ও ০৩ পদের জন্য ১০০/- (একশত) টাকা এবং ক্রমিক নং-০২ পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।

চ) অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Quick Links

  • ← All Circulars
  • Admission Prep
  • Job Preparation
  • Current Affairs
  • Blogs