Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
বিএনসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বিএনসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদ সংখ্যা

37

ক্যাটাগরি

সরকারি

আবেদন শুরু

01 December 2025

আবেদন শেষ

21 December 2025

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১২ থেকে ২০ গ্রেডের মোট ৩৭ টি শূন্য পদে লোক নিয়োগের জন্য বিএনসিসি সার্কুলার প্রকাশ করেছে। ২৬ নভেম্বর ২০২৫ তারিখ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিএনসিসি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতে স্থায়ী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ন তথ্য-

  • আবেদন শুরু- ১ ডিসেম্বর ২০২৫
  • আবেদনের শেষ তারিখ- ২১ ডিসেম্বর ২০২৫
  • ক্যাটাগরি- ৭ টি
  • মোট শূন্য পদ- ৩৭ টি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হলো একটি ত্রি-সেবা স্বেচ্ছাসেবী সংরক্ষিত প্রতিরক্ষা বাহিনী, যা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। এর প্রধান কাজ হলো তরুণদের সামরিক প্রশিক্ষণ প্রদান, নৈতিক চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে দক্ষ নাগরিক ও দ্বিতীয় সারির প্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে তোলা। এই অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধিনে পরিচালিত হয়।

পদের নাম ও বিবরণ
১। সুপারিনটেনডেন্ট- পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান সরকারি/আধা সরকারি প্রতিষ্ঠানে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা, কম্পিউটার টাইপিং জানা থাকলে অগ্রাধিকার।
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

২। ড্রাফটসম্যান- পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট মাধ্যমিক পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা ।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১২)

৩। অফিস সহকারী- পদসংখ্যা: ১৩
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমান
বেতন স্কেল: ১৩,০০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪। অফিস সহায়ক- পদসংখ্যা: ৯
শিক্ষাগত যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি পাস সাইকেল চালানো জানা বাধ্যতামূলক
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

৫। মালি- পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি পাস, বাগান করা ও রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

৬। নিরাপত্তা প্রহরী- পদসংখ্যা: ৮
শিক্ষাগত যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি পাস। নিরাপত্তা প্রহরী হিসেবে অভিজ্ঞতা বাধ্যতামূলক।
সশস্ত্র বাহিনী বা পুলিশের অবসরপ্রাপ্ত সিপাহি/কনস্টেবল অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

৭। পরিচ্ছন্নতাকর্মী- পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনকারীর বয়সসীমা- চাকরী প্রার্থীকে ১ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।

গ্রেডভিত্তিক আবেদন ফি

  • পদ ১: ১৫০ + ১৮ = ১৬৮ টাকা
  • পদ ২ ও ৩: ১০০ + ১২ = ১১২ টাকা
  • পদ ৪, ৫ ও ৬: ৫০ + ৬ = ৫৬ টাকা


অনলাইনে আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা প্রথমে বিএনসিসি নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে Application Form পূরণ করতে হবে। আবেদন লিংক: https://bncc.teletalk.com.bd

২) প্রয়োজনীয় তথ্য আপলোড করার জন্য যে তথ্য গুলো দিতে হবে-
ছবি
স্বাক্ষর
শিক্ষাগত সনদ
জাতীয় পরিচয়পত্র
অভিজ্ঞতা সংক্রান্ত ডকুমেন্ট (যদি প্রয়োজন হয়)

৩) আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি
Teletalk প্রিপেইড নম্বর থেকে SMS এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

৪) আবেদন নিশ্চিতকরণ হতে
User ID ও পেমেন্ট নিশ্চিত হলে আবেদন গ্রহণযোগ্য হবে।

সকল প্রার্থীর জন্য জরুরী নির্দেশনা

ভুল/অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হবে
লিখিত / প্র্যাকটিক্যাল / ভাইভা পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হবে
কোনো TA/DA প্রদান করা হবে না
কোনোভাবেই সরাসরি যোগাযোগ করলে আবেদন বাতিল হতে পারে।

BNCC Job Circular 2025 Page 1



BNCC Job Circular 2025 Page 2

BNCC Job Circular 2025 Page 3

BNCC Job Circular 2025 Page 4




Quick Links

  • ← All Circulars
  • Admission Prep
  • Job Preparation
  • Current Affairs
  • Blogs