বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ ক্যাটাগরির আবাসিক মেডিকেল অফিসার পদে মোট ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
১️ আবাসিক মেডিকেল অফিসার (শিশু মেডিসিন)
পদসংখ্যা: ৩৫
যোগ্যতা: বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু মেডিসিনে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (BMU/BCPS কর্তৃক স্বীকৃত)।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী (গ্রেড-৯), ২২,০০০-৫৩,০৬০ টাকা।
২️ আবাসিক মেডিকেল অফিসার (শিশু সার্জারি)
পদসংখ্যা: ২১
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি ও শিশু সার্জারিতে অন্তত ১ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড-৯), ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৩️ আবাসিক মেডিকেল অফিসার (শিশু এনেসথেসিয়া)
পদসংখ্যা: ২
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি ও শিশু এনেসথেসিয়ায় অন্তত ১ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড-৯), ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৪️ আবাসিক মেডিকেল অফিসার (ইএনটি)
পদসংখ্যা: ২
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি ও শিশু ইএনটিতে ১ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড-৯), ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৫️ আবাসিক মেডিকেল অফিসার (ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে ১ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড-৯), ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৬️ আবাসিক মেডিকেল অফিসার (প্যাথলজি)
পদসংখ্যা: ২
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি ও ক্লিনিক্যাল প্যাথলজিতে ১ বছরের অভিজ্ঞতা।
বেতন: (গ্রেড-৯), ২২,০০০-৫৩,০৬০ টাকা।
বয়সসীমা
সর্বোচ্চ: ৩৫ বছর (সব পদের ক্ষেত্রে প্রযোজ্য)।
আবেদন প্রক্রিয়া
১. নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।
২. আবেদন ফরম পাঠাতে হবে:
অধ্যাপক মো. মাহবুবুল হক (পরিচালক), বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বরাবর।
3. খামের ওপরে আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদন ফি
২,০০০/- টাকা (Pay-order / Bank Draft আকারে জমা দিতে হবে)।
আবেদনের শুরু সময়: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিশেষ নির্দেশনা
লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে।