বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – ৪৩০ পদে নিয়োগ
বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিজ্ঞপ্তি অনুযায়ী নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে মোট ৪৩০ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪০০ জন পুরুষ ও ৩০ জন নারী প্রার্থী আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতা
১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদসংখ্যা: ২৮০ (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান, জিপিএ ৩.৫০+
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেমি
২. রেগুলেটিং
পদসংখ্যা: ১২ (পুরুষ), ৮ (মহিলা)
যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) বা সমমান, জিপিএ ৩.০০+
শারীরিক যোগ্যতা: পুরুষ ১৭২.৫ সেমি, মহিলা ১৬০.০২ সেমি
৩. রাইটার
পদসংখ্যা: ১৮ (পুরুষ), ৪ (মহিলা)
যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) বা সমমান, জিপিএ ৩.০০+
শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি, মহিলা ১৫৭.৪৮ সেমি
৪. স্টোর
পদসংখ্যা: ১৪ (পুরুষ), ৪ (মহিলা)
যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) বা সমমান, জিপিএ ৩.০০+
শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি, মহিলা ১৫৭.৪৮ সেমি
৫. মিউজিশিয়ান
পদসংখ্যা: ৮ (পুরুষ)
যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) বা সমমান, জিপিএ ৩.০০+
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ সেমি
৬. এমওডিসি (নৌ)
পদসংখ্যা: ৮ (পুরুষ)
যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান, জিপিএ ৩.০০+
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেমি
বেতন ও ভাতা
সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুযায়ী।
বয়সসীমা (১ জানুয়ারি ২০২৬ তারিখে)
নাবিক: ১৭–২০ বছর
এমওডিসি (নৌ): ১৭–২২ বছর
অন্যান্য শর্ত
সাঁতার জানা বাধ্যতামূলক
অবিবাহিত হতে হবে
চাকরিজীবীদের ছাড়পত্র থাকতে হবে
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে: www.joinnavy.navy.mil.bd
আবেদন ফি: ৩০০ টাকা (বিকাশ/নগদ/রকেট/TAP/Ok Wallet)
আবেদন শেষ সময়: ৫ অক্টোবর ২০২৫