বাংলাদেশ তাঁত বোর্ড (BHB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ তাঁত বোর্ড (BHB) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫৬টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠান: বাংলাদেশ তাঁত বোর্ড (BHB)
পদের নাম: বিভিন্ন পদ
পদ সংখ্যা: ৫৬টি
আবেদন শুরু: ২৫ সেপ্টেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৫
আবেদন ফি: ২২৩/-, ১৬৮/-, ১১২/- ও ৫৬/- টাকা (পদভেদে ভিন্ন)
শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী ন্যূনতম এইচএসসি/স্নাতক/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত যোগ্যতার শর্তাবলী সার্কুলারে উল্লেখ আছে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীকে https://bhb.teletalk.com.bd
ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
আবেদন শেষে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।
টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
আবেদন ফি প্রদানের নিয়ম
ফি জমা দিতে হবে টেলিটক মোবাইল থেকে।
১ম SMS:
BHBUserID পাঠাতে হবে 16222 নম্বরে
২য় SMS (Reply এ প্রাপ্ত PIN দিয়ে):
BHBYESPIN পাঠাতে হবে 16222 নম্বরে
বেতন ও সুবিধা
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।