Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদ সংখ্যা

483

ক্যাটাগরি

সরকারি

আবেদন শুরু

27 November 2025

আবেদন শেষ

18 December 2025

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Department of Livestock Services DLS Job Circular 2025) প্রকাশিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের (পদের পার্শ্বে বর্ণিত) নিকট হতে শর্তসাপেক্ষে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম-ভেটেনারি ফিল্ড এসিস্ট্যান্ট
শুণ্য পদের সংখ্যা- ৪৮৩
বেতন গ্রেড- ১৪

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
(ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ০১ (এক) বৎসরের প্রশিক্ষণপ্রাপ্ত; এবং
(খ) "প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩" এর তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

নিয়োগের শর্তাবলী
১। "প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩" অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধি-বিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
২। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে এবং মোবাইল এস.এম.এস এর মাধ্যমে জানানো হবে।
৩। সকল প্রার্থীদের ক্ষেত্রে ০১/১১/২০২৫ তারিখ পর্যন্ত বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৪। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী প্রাণিসম্পদ অধিদপ্তরের www.dls.gov.bd ওয়েবসাইটের মেনুতে "অনলাইন নিয়োগ" অপশনে অথবা http://dls.teletalk.co ওয়েবসাইটে পাওয়া যাবে।


৫। আবেদনের সময়সূচী
ক) আবেদন শুরুর তারিখ ও সময়: ২৭/১১/২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯.০০ ঘটিকা।
খ) আবেদনের শেষ তারিখ ও সময়: ১৮/১২/২০২৫ খ্রিস্টাব্দ, বিকেল ৫.০০ ঘটিকা।
উল্লেখ্য, সরাসরি বা ডাকযোগে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে।
৬। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক "ক" হতে "ছ" পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সকল সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে:
(ক) অনলাইন আবেদনপত্রের হার্ডকপি;
(খ) সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি;
(গ) সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ;
(ঘ) জাতীয় পরিচয়পত্র;
(ঙ) সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;
(চ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ;
(ছ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ; শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমমর্যাদাসম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের এবং প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের কপি

৭। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ www.dls.gov.bd এবং http://dls.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ০৯:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩০ নভেম্বর, ২০২৫ বিকাল ০৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা)/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ১১২/-(একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"

SMS এর মাধ্যমে ফি পরিশোধের নিয়মাবলী:
প্রথম SMS: DLS User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DLS ABCDEF & send to 16222
Reply: Applicant's Name, TK-223/168 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DLS
Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DLS Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DLS Yes 12345678 & send to 16222
Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for DLS Application for (post name) User ID is (ABCDEF) and password (XXXXXXXX).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dls.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে DLSHelpUserUser ID & Send to 16222.
Example: DLS Help User ABCDEF & Send to 16222.
(ii) PIN Number জানা থাকলে DLSHelpPINPIN Number & Send to 16222.
Example: DLS Help PIN 12345678 & Send to 16222.
(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও DLS এর ওয়েবসাইট www.dls.gov.bd এ দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য
www.dls.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে। (ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ বা অন্য অপারেটর থেকে ০১৫০০১২১১২১-৯ পর্যন্ত অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ
https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization
Name: DLS, Post Name: *** Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

Quick Links

  • ← All Circulars
  • Admission Prep
  • Job Preparation
  • Current Affairs
  • Blogs