Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদ সংখ্যা

3

ক্যাটাগরি

এনজিও

আবেদন শুরু

03 November 2025

আবেদন শেষ

15 November 2025

কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগ আবেদন শেষ হবে ১৫ নভেম্বর ২০২৫।

নিয়োগ প্রতিষ্ঠান পরিচিতি
• প্রতিষ্ঠান: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)
• অবস্থান: আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭
• ওয়েবসাইট: https://www.pksf.org.bd
• প্রকাশের তারিখ: নভেম্বর ২০২৫
• আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৫

পদের নাম ও বিবরণ
১. সহকারী ব্যবস্থাপক (সিস্টেম)
পদসংখ্যা: ০১
২. সহকারী ব্যবস্থাপক (সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন)
পদসংখ্যা: ০১
৩. সহকারী ব্যবস্থাপক (জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং)
পদসংখ্যা: ০১

বয়সসীমা (সব পদের জন্য): সর্বোচ্চ ৩২ বছর
আবেদনের শেষ সময়- ১৫ নভেম্বর ২০২৫

বেতন ও অন্যান্য সুবিধা
• বেতন-ভাতা (সব পদের জন্য): ৫১,০০০ টাকা।
• উল্লিখিত পদসমূহে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ মূল বেতনের ৬০% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও সুবিধা, যাতায়াত ভাতা, ভবিষ্য তহবিল, আনুতোষিক, উৎসব ভাতা, গোষ্ঠীবীমা, দেশে শিক্ষারত সন্তানের শিক্ষা ভাতা, গৃহ নির্মাণ ঋণ, অর্জিত ছুটি নগদায়নসহ বিধিমালা মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

আবেদন পদ্ধতি
• আগ্রহী প্রার্থীগণকে উল্লিখিত পদসমূহের Terms of Reference (TOR) দেখার জন্য পিকেএসএফ ওয়েবসাইট (www.pksf.org.bd) ভিজিট করার অনুরোধ করা হলো। প্রার্থীগণকে আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে পিকেএসএফ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
• আগ্রহী প্রার্থীগণকে উল্লিখিত পদগুলোর Terms of Reference (ToR) দেখার জন্য পিকেএসএফ ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।
• পিকেএসএফ যেকোনো প্রকার তদবির নিরুৎসাহিত করে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে পিকেএসএফ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
• প্রত্যেক পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্য পিকেএসএফ ওয়েবসাইটে প্রকাশিত Terms of Reference (ToR)-এ উল্লেখ রয়েছে।

Quick Links

  • ← All Circulars
  • Admission Prep
  • Job Preparation
  • Current Affairs
  • Blogs