
পদ সংখ্যা
15
ক্যাটাগরি
সরকারি
আবেদন শুরু
24 November 2025
আবেদন শেষ
14 December 2025
স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্থায়ী রাজস্ব খাতভুক্ত সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউট সার্কুলার অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা ১৫ টি।
১। পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৩ টি।
আবেদনের যোগ্যতা
ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী:
(খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা;
(গ) সাঁটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ;
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
২। পদের নাম: সিনিয়র মেকানিক
পদ সংখ্যা: ০১ টি।
আবেদনের যোগ্যতা
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ
৩। ড্রাইভার
পদ সংখ্যা – ২ টি
আবেদনের যোগ্যতা
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;
গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন
৪। পদের নাম: লাইব্রেরিয়ান
পদ সংখ্যা: ০১ টি।
আবেদনের যোগ্যতা
কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রী; এবং কম্পিউটার চালনায় দক্ষতা;
অথবা,
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
৫। অফিস সহকারী কাম-কম্পিঊটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা ৫টি
আবেদনের যোগ্যতা- কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
৬। টেলিফোন অপারেটর
পদের সংখ্যা – ২ টি
আবেদনের যোগ্যতা- কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৭। ক্যাশিয়ার
পদের সংখ্যা ১ টি
আবেদনের যোগ্যতা -কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
০১। ০১-১১-২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
০২। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১ ও ৫ নং ক্রমিকের শূন্য পদ পূরণের ক্ষেত্রে "মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯; ২, ৪, ৬ ও ৭ নং ক্রমিকের শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে "বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮" এবং ৩ নং ক্রমিকের শূন্যপদ পূরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 'সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসরণ করা হবে। এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান/আদেশ/নিয়মাবলি এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে।
০৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সব চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
০৪। চাকুরির আবেদন ফরমে (Applicant's Copy) সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্ন্তভুক্ত করার সুযোগ থাকবে না।
০৫। সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো।
০৬। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ১, ৩ ও ৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ২, ৪, ৬ ও ৭ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
০৭। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, পূরণকৃত Applicant's Copy, প্রবেশপত্রসহ সকল কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। এছাড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।
০৮। (ক) আবেদনকারী বীরমুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র-কন্যা হলে প্রমাণক হিসেবে আবেদনকারীকে (সংশ্লিষ্ট বীরমুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার গেজেট/ভারতীয় তালিকা/লাল মুক্তিবার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিখ/বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। (খ) নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্যপদসমূহ সাধারণ মেধা তালিকা হতে পুরণ করা হবে।
০৯। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১০। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন।
১১। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
১২। কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
১৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://iph.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৪/১১/২০২৫ খ্রি. সকাল ১০:০০ টা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৪/১২/২০২৫ খ্রি. বিকাল-০৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে sms এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ ঘোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's Copy তে সম্প্রতি তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/-টাকাসহ মোট ১১২/-(একশত বারো) টাকা এবং ৭ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-টাকাসহ মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে, সকল পদের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-টাকাসহ মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"
প্রথম SMS: IPH
Example: IPH ABCDEF & send to 16222
Reply: Applicant's Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type IPH
দ্বিতীয় SMS: IPH
Example: IPH Yes 12345678 & send to 16222
Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for IPH Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://iph.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিত্য/নিয়োগ বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
* শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
১৪। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।