Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদ সংখ্যা

47

ক্যাটাগরি

সরকারি

আবেদন শুরু

22 October 2025

আবেদন শেষ

11 November 2025

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (CVASU) ২০ ক্যাটাগরিতে মোট ৪৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ম থেকে ২০তম গ্রেডের এই পদগুলোতে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে ১১ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে।

প্রতিষ্ঠান: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU)
পদের সংখ্যা: ৪৭টি
গ্রেড: ৯ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন সরকারি চাকরি
কর্মস্থল: সিভাসু মূল ক্যাম্পাস, চট্টগ্রাম
আবেদন পদ্ধতি: ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে
আবেদনের শেষ তারিখ: ১১ নভেম্বর ২০২৫

যোগ্যতা ও পদের বিবরণ:
বৈজ্ঞানিক কর্মকর্তা (PRTC): ১ জন — ডিভিএম ডিগ্রি, ১ বছরের অভিজ্ঞতা।
সাইন্টিফিক অফিসার (ফিশ ফার্ম): ১ জন — মাৎস্যবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর।
ক্যাশিয়ার: ১ জন — বাণিজ্য বিষয়ে স্নাতক, ৩ বছরের অভিজ্ঞতা।
আইটি, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক টেকনিশিয়ান: ৩ পদ — এইচএসসি পাস, ৩–৪ বছরের অভিজ্ঞতা।
কম্পাউন্ডার ও ভেটেরিনারি কম্পাউন্ডার: ২ পদ — সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা প্রশিক্ষণপ্রাপ্ত।
স্টোরকিপার, মুয়াজ্জিন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, পাম্প অপারেটর, ড্রাইভার, খাদেম, জেনারেটর অপারেটর, লাইব্রেরি ও ল্যাব অ্যাটেনডেন্ট, অফিস সহায়ক, হেলপার ও হল অ্যাসিসটেন্ট — বিভিন্ন পদে ৩১ জন।

বয়সসীমা: ০৯/১১/২০২৫ তারিখে ১৮–৩২ বছর (অভ্যন্তরীণ প্রার্থীর জন্য শিথিলযোগ্য)।

আবেদনের নিয়ম:
প্রার্থীকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফরম অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে।

ঠিকানা:
রেজিস্ট্রার, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম–৪২২৫।

আবেদন ফি:
৯ম–১০ম গ্রেড: ২০০ টাকা
১১তম–১২তম গ্রেড: ১৫০ টাকা
১৩তম–১৬তম গ্রেড: ১০০ টাকা
১৭তম–২০তম গ্রেড: ৫০ টাকা

আবেদনের শেষ সময়: ১১ নভেম্বর ২০২৫

বিশেষ নির্দেশনা:
১. কেবলমাত্র যোগ্য প্রার্থীর আবেদন বিবেচনায় নেওয়া হবে।
২. অসম্পূর্ণ, বিলম্বিত, বা ভুল তথ্যসংবলিত আবেদন বাতিল হবে।
৩. অভিজ্ঞতা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গণ্য হবে।
৪. অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা বিবেচনায় অগ্রাধিকার দেওয়া হবে।

Quick Links

  • ← All Circulars
  • Admission Prep
  • Job Preparation
  • Current Affairs
  • Blogs