Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। মোট পদ ২৫ টি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। মোট পদ ২৫ টি

পদ সংখ্যা

25

ক্যাটাগরি

সরকারি

আবেদন শুরু

28 October 2025

আবেদন শেষ

17 November 2025

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ২৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। রাজস্ব খাতে জাতীয় বেতন কাঠামো -২০১৫ অনুযায়ী এর ৩, ৪, ৬, ৯ গ্রেডে এই নিয়োগ হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ২৭ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়।

  • নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ন তথ্য-
    চাকরির ধরন: স্থায়ী
    মোট পদ সংখ্যা: ২৫টি
    আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৫
    আবেদন ফি- ২০০ টাকা

  1. ১. অধ্যাপক (গ্রেড–৩) বেতন কাঠামো: ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা
    ফার্মেসি বিভাগ – ১
    কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ – ১

    ২. সহযোগী অধ্যাপক (গ্রেড–৪) বেতন কাঠামো: ৫০,০০০–৭১,২০০ টাকা
    পরিসংখ্যান বিভাগ – ১
    ফার্মেসি বিভাগ – ১
    লোকপ্রশাসন বিভাগ – ১
    নৃবিজ্ঞান বিভাগ – ১
    ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ – ১

    ৩. সহকারী অধ্যাপক (গ্রেড–৬) বেতন কাঠামো: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা
    রসায়ন বিভাগ – ১
    ইংরেজি বিভাগ – ২
    অর্থনীতি বিভাগ – ১
    লোকপ্রশাসন বিভাগ – ১
    কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ – ২
    মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ – ১
    পদার্থবিজ্ঞান বিভাগ – ১

    ৪. প্রভাষক (গ্রেড–৯) বেতন কাঠামো: ২২,০০০–৫৩,০৬০ টাকা
    গণিত বিভাগ – ২
    পদার্থবিজ্ঞান বিভাগ – ১
    পরিসংখ্যান বিভাগ – ১
    ফার্মেসি বিভাগ – ১
    ইংরেজি বিভাগ – ১
    প্রত্নতত্ত্ব বিভাগ – ১
    গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (সহকারী অধ্যাপক পদের বিপরীতে) – ২

    আবেদনের নিয়ম
    আবেদন ফরম সংগ্রহ করতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। যথাযথ ভাবে আবেদনপত্র পূরন করে ডাকযোগে “রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ী, কুমিল্লা” ঠিকানায় প্রেরণ করতে হবে।

    আবেদন ফি পরিশোধের নিয়ম
    জনতা ব্যাংকের যেকোনো শাখায় ২০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

    বিশেষ নির্দেশনা
    ১. সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে।
    ২. অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে ১১ সেট, এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ১০ সেট আবেদনপত্র জমা দিতে হবে।
    ৩. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

    প্রার্থীর জন্য শর্তাবলী এবং জ্ঞাতব্য বিষয়সমূহ
    ১। আবেদনপত্র 'রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ী, কুমিল্লা' বরাবর আগামী ১৭/১১/২০২৫ তারিখের মধ্যে (সরকারি ছুটির দিন ব্যতীত) অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

  2. ২। আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রিপ্রাপ্ত হতে হবে অর্থাৎ পরীক্ষার ফলপ্রকাশ অপেক্ষমান থাকাকালে আবেদন গ্রহণযোগ্য হবে না।

  3. ৩। অনলাইন ও দূরশিক্ষণের মাধ্যমে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদেরকে কোনো বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিবেচনা করা হবে না।

  4. ৪। প্রার্থীদেরকে সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে ১১ (এগারো) এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ১০ (দশ) সেট আবেদনপত্র জমা দিতে হবে।

  5. ৫। সকল পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্র, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ (যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র, অন্য সকল প্রকার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি (প্রথম শ্রেণীর কর্মকর্তার নামসহ সীলযুক্ত) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

  6. ৬। পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙিন সত্যায়িত ছবি (প্রথম শ্রেণীর কর্মকর্তার নামসহ সীলযুক্ত) মূল আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

  7. ৭। প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত ১০ (দশ) টাকার ডাকটিকিট সমেত ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে।

  8. ৮। চাকুরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম (চাকুরিরত প্রার্থীর জন্য বিভাগীয় অনাপত্তিপত্র) সংগ্রহ করে চাকুরিরত প্রতিষ্ঠান থেকে অনুমতি নিবেন এবং তা আবেদনের সাথে সংযুক্ত করবেন। যে প্রতিষ্ঠান থেকে আবেদনকারী আবেদন করবেন সে প্রতিষ্ঠানের রেজিস্ট্রার অথবা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি অনুমতিপত্র প্রদান করলে এবং উল্লিখিত বিষয়গুলো উল্লেখ থাকলে আবেদনকারী যথাযথ প্রক্রিয়ায় আবেদন করেছেন মর্মে বিবেচিত হবে।

Quick Links

  • ← All Circulars
  • Admission Prep
  • Job Preparation
  • Current Affairs
  • Blogs