
অতি সাম্প্রতিক সময়ের এক প্রতিবেদনে দেখা যায় গত বছর বাংলাদেশে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বেড়েছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৫ মিলিয়ন অর্থাৎ মোট জনসংখ্যার ২৭.২ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। দেশ তথ্যপ্রযুক্তিকে উন্নতি করছে এবং দেশের অনেক মানুষ ডিজিটাল সেবার আওতায় আসছে যা নিঃসন্দেহে ভালো সংবাদ। তবে প্রযুক্তির উন্নতির সাথে সাথে অনেক সমস্যার আবির্ভাব হচ্ছে। তথ্যপ্রযুক্তিতে সকলের সম্পৃক্ততা অনলাইনে ভুল তথ্য প্রচার ও ভুয়া নিউজ প্রচারের প্রবণতা বাড়াচ্ছে।
সচেতনতা ও ডিজিটাল প্রযুক্তির জ্ঞানের অভাবে অনেকেই এই সব ভুল তথ্য বিশ্বাস করছে। স্বার্থ গোষ্ঠী এসব অপপ্রচার চালিয়ে তাদের স্বার্থ হাসিল করছে এবং সামাজিক, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে। তথ্যপ্রযুক্তির এ অভিশাপ থেকে নিজেদের রক্ষা করতে সচেতন হতে হবে এবং নিচে আলোচিত পদ্ধতিগুলো অনুসরণ করে তথ্যের সত্যতা যাচাই করতে হবে।
১। তথ্যের উৎস মূল্যায়ন করুন (Evaluate the Source)
ইন্টারনেট ব্যবহারকারীরা সবথেকে বেশি সময় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটায়। তাই সকল নিউজ ও অন্যান্য প্রতিষ্ঠান তাদের প্রমোশন ও স্বার্থ হাসিলে ভুয়া ও ভুল তথ্য প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। কোন তথ্য ভুল না সঠিক তা বোঝার জন্য প্রথমেই তথ্যের উৎস মূল্যায়ন করতে হবে। তথ্যের উৎস মূল্যায়নে যা করতে পারে-
উপরোক্ত বিষয়গুলো খেয়াল করলে আপনি তথ্যের নির্ভরযোগ্য উৎস পেয়ে যাবেন। তারপর সেই তথ্যগুলো আপনি বিশ্বাস করতে পারেন।
২। ভুল তথ্য চিনতে শিখুন (Learn To Spot Misinfo Themes)
অনলাইন ব্রাউজিং ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে ভুল তথ্য চিনতে জানতে হবে। এসব ডিজিটাল মিডিয়ায় কোন কিছু দেখার সাথে সাথে বিশ্বাস করা যাবে না। তথ্যটি পাবার পর চিন্তা করতে হবে এমন কিছু কি হতে পারে কিনা। হয়তো দেখতে হবে সত্যিকারের কোনো সাংবাদিক এমন নিউজ করতে পারে কিনা। যদি দুই ক্ষেত্রে মনে হয় না তাহলে তথ্যটি সত্য নয় ধরে নেওয়া যায়। এছাড়াও এসব মিডিয়ার কোন তথ্য বিশ্বাস করার আগে বিচার বিবেচনা করে নিতে হবে।
৩। ফ্যাক্ট চেক করুন
অনলাইনে অবিশ্বাস্য কোন কিছু দেখলে তার ফ্যাক্ট চেক করতে হবে। সেক্ষেত্রে অনলাইনে দেখা তথ্যটির সত্যতা যাচাইয়ে বিশ্বাসযোগ্য ৩ অথবা ৪ টি উৎস চেক করুন। যদি সব জায়গায় একই তথ্য থাকে তাহলে তথ্যটি সত্য বলে ধরে নেয়া যায় অন্যথায় তথ্যটি ভুল বা মিথ্যা বলে ধরে নিতে হবে এবং এড়িয়ে যেতে হবে।
৪। পুরো লেখাটা পড়ে শেয়ার করা থেকে বিরত থাকা
বর্তমানে তথ্য প্রযুক্তির সহজলভ্যতার কারণে অনেকেই বিভিন্ন ওয়েবসাইট খুলে তথ্য প্রচার করতেছে। একারণেই এ মিডিয়ায় প্রতিযোগিতা অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অনেকেই ক্লিক বিট হেডলাইন বানিয়ে প্রচার করতেছে। এমন ক্ষেত্রে কোন কিছু না বুঝে ও গোটা নিউজ না পড়ে শুধুমাত্র শিরোনাম দেখে কোন নিউজ শেয়ার করা যাবে না। প্রথমে পুরোটা পড়তে হবে তারপর ভাল মনে হলে তা অন্যদের জন্য শেয়ার করতে হবে।
৫। লেখক চেক করুন ( Check Author)
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হোক বা নিউজ তা অবশ্যই কাউকে লিখতে হয়েছে। তাই সন্দেহজনক বা ভুয়া মনে হলে ওই লেখার লেখক কে তা চেক করতে পারেন। যদি কোন লেখার বিপরীতে ওই লেখক এর বিস্তারিত জীবন বৃত্তান্ত পাওয়া যায় এবং ওই ব্যক্তি বা লেখকের যদি সেই কাজে নিয়োজিত হয় তাহলে ধরে নেয়া যায় লেখাটি সত্য। তাই লেখার লেখক চেক করেও ভুল তথ্য চেনা যায়।
৬। বুট কমেন্ট থেকে সাবধান (Be Aware of Auto Generate Comment)
কোন তথ্যের বিপরীতে ১০ অথবা ২০ টি ভালো ও ঐ পোস্ট কে সমর্থন করে এমন কমেন্ট দেখে তা বিশ্বাস করা যাবেনা। বর্তমানে অনেকেই অটো জেনারেট বুট কমেন্ট ব্যাবহার করে। তাই শুধুমাত্র কমেন্ট দেখে বিশ্বাস করা যাবেনা। আমাদের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীর ইন্টারনেট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই। আমাদের এই অজ্ঞতার সুযোগে অনেকেই ভুল তথ্য প্রচার করতেছে। আমাদের উচিত সোশ্যাল মিডিয়ার তথ্যগুলো বিশ্বাস করার আগে সত্যতা যাচাই করে নেওয়া। এছাড়াও সচেতনভাবে এসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেই আমরা ভুল তথ্য থেকে বাঁচতে পারবো।