
প্রতিযোগিতামূল বাজারে টিকে থেকে বাকি প্রতিযোগীদের থেকে নিজেকে আলাদা করতে বাকি প্রতিযোগিতা থেকে নিজেকে আলাদা করতে আমাদের নিয়মিত কাজ করে যেতে হয়। প্রতিটি মানুষের ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক এই ব্যবস্থায় নিজের অবস্থান ইতিবাচক রাখতে প্রয়োজন ক্যারিয়ার উন্নয়ন। সরকারি চাকরি হোক বা বেসরকারি জব বা অন্যান্য পেশা, ক্যারিয়ার উন্নয়নে প্রয়োজন কতগুলো বিষয়ে মনোযোগ দেয়া এবং তা নিয়ে কাজ করা।
১. নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ-
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে জীবনের সকল ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন অনেক দ্রুত হচ্ছে। ফলে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে হচ্ছে। বর্তমানে কর্মক্ষেত্রে নতুন প্রযুক্তি ও তার সাথে অভিযোজন সমস্যা প্রকট হয়ে দাঁড়াচ্ছে। তাই প্রতিনিয়ত নতুন প্রযুক্তি সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করলে যে কেউ নতুন ও পরিবর্তিত কাজের সাথে সামঞ্জস্য রাখতে পারবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের উচিত প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা ও সকলে নিজ উদ্যোগে অনলাইনে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা।
২. নিয়মিত বই পড়া-
বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ব্যক্তির মনোযোগ ও দীর্ঘ সময় কোন কাজের ফোকাস দেয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। সেই সাথে সোশ্যাল মিডিয়ার নিম্নমানের কনটেন্ট ও উদ্দেশ্য প্রণীত ভুল তথ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ। ব্যক্তি পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব থেকে মুক্ত হয়ে সেই সময়কে কাজে লাগানোঢ় সব থেকে ভালো উপায় বই পড়া। বই পড়লে ফোকাস ও মনোযোগ বৃদ্ধি পাবে, সাথে অনেক বিষয়ে গভীর জ্ঞান অর্জন সম্ভব হবে। এছাড়া যেকোন ব্যক্তি যে পেশায় আছে সেই পেশার নতুন প্রকাশিত বই পড়লে বর্তমান ও ভবিষ্যৎ দুই দিক থেকে তারা বাকিদের থেকে এগিয়ে থাকবে।
৩. সময়োপযোগী দক্ষতা অর্জন-
বর্তমানে আমরা যে কাজ করি বা আমাদের কাজে যে প্রযুক্তি ব্যবহার করি তা ১০ বছর আগে ছিল না। আবার ১০ বা ১৫ বছর পর বর্তমানে জনপ্রিয় দক্ষতা ও স্কিল গুলো কোন কাজে আসবে না। বর্তমানে অফিস-আদালতের বেশিরভাগ কাজ তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা দখল করে নিচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে আমাদের প্রয়োজন সময় উপযোগী ও সামনের দিনে দরকার হবে এমন দক্ষতা অর্জনে সময় দেয়া।
৪. নতুন শখ তৈরি করা-
শখের কথা বললেই আমরা সময়ের অপচয় মনে করি। কিন্তু আমাদের শখ আমাদের ব্যক্তির জীবন এমনকি আমাদের কর্মজীবনে ব্যাপক প্রভাব রাখে। আমাদের উচিত বুঝে শুনে নিয়মিত নতুন শখ তৈরি করা। যেমন- ছাদ বানাগ করা। এতে আমাদের মন ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে আবার,কীটনাশক মুক্ত ফলমূল পাব। এছাড়াও লেখালেখি, ফটোগ্রাফির মত শখ রাখা যায়।
৫. নিজের জন্য উপযুক্ত সময়সূচি তৈরি করা-
আমরা যদি আমাদের দৈনিক কাজের গোছানো কোন সময়সূচি তৈরি করতে পারি তাহলে আমরা সহজে আমাদের প্রত্যাশা ও লক্ষ্য অর্জন করতে পারবে। তবে সময়সূচি তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে সময়সূচী বাস্তবসম্মত হয়। প্রায় সময় দেখা যায় অনলাইন থেকে কোন একজনের বানানো সময়সূচি ডাউনলোড করে তা ফলো করা শুরু করে দেই। তারপর সপ্তাহ না যেতেই হতাশ হয়ে সব ছেড়ে দেই। তাই সময়সূচি তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে তা বাস্তবসম্মত হয় এবং মেনে চলা যায়। এছাড়াও সময়সূচিতে অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বড় না করে গুরুত্বপূর্ণ জিনিস বা কাজ দিয়ে ছোট রাখতে হবে। এতে গুরুত্বপূর্ণ কাজে ফোকাস দেওয়া সম্ভব হবে।
৬. লক্ষ্য নির্বাচন করে ফেলা-
প্রত্যেকের ক্যারিয়ারের শর্ট টার্ম ও লং টার্ম লক্ষ্য থাকে। যেকোনো পেশায় উন্নতি করতে হলে অবশ্যই সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে তা অর্জনের জন্য কাজ করে যেতে হবে। if you can’t think you can’t achieve. লক্ষ্য নির্ধারণ করার অনেক সুবিধা আছে তার মধ্যে অন্যতম হলো আমাদের কি করতে হবে বা কি উচিত তা নিয়ে কোন কনফিউশন থাকে না। শতভাগ দৃঢ়তার সাথে কাজ চালিয়ে যাওয়া যায়। এছাড়া লক্ষ্য নির্ধারণ করা থাকলে ডিস্ট্রাকশন কোন সমস্যা করতে পারে না। ফলে কোন ছোট বড় লক্ষ্য সহজে অর্জন করা যায়।
৭. মেন্টর খুঁজে বের করা-
মানুষ মাত্রই ভুল। পক্ষে সব সময় যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আবার অনেক সময় কোন বিষয়ের সিদ্ধান্ত নেয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতা থাকে না। তাই আমাদের সকলের একজন হলেও মেন্টর থাকা দরকার। মেন্টন থাকলে তার থেকে পরামর্শ গ্রহণ করা যায় ও তথ্য পাওয়া যায়। সেই সাথে তিনি ক্যারিয়ারের সঠিক পথ দেখান। অনেক সময় মেন্টর পাওয়া না গেলে এমন কিছু মানুষকে অনুসরণ করতে হবে যাদের মত আমরা হতে চাই।
৮. ইতিবাচক মানসিকতা রাখা-
দক্ষতা পরিশ্রম যোগাযোগ ধৈর্যের পাশাপাশি ইতিবাচক মানসিকতা যে কোন ক্যারিয়ারে ভালো করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইতিবাচক মানসিকতা থাকলে সহজে যে কোন পরিবর্তিত পরিস্থিতিতে মোকাবেলা করা সম্ভব। যেকোনো সমস্যায় ও অপ্রত্যাশিত পরিস্থিতিতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়া সম্ভব এবং অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে ভুল করা থেকে বিরত থাকা যায়।
যেকোনো ক্যারিয়ার সরকারি চাকরি বা বেসরকারি,ক্যারিয়ার উন্নয়নে অনেক বিষয়ের বিষয়ের সমন্বিত প্রভাব আছে।। কম হোক বা বেশি উপরে উল্লেখিত বিষয়গুলো অনুসরণ করলে যে কেউ খুব সহজে তার ক্যারিয়ারে ভালো করতে পারবে।