
বিসিএস (BCS) বাংলাদেশে সরকারি চাকরির পরীক্ষার মধ্যে সব থেকে জনপ্রিয় ও সম্মানের। এটি বাংলাদেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা। বাংলাদেশ সিভিল সার্ভিস (Bangladesh Civil Service) বা সংক্ষেপে বিসিএস (BCS) পরীক্ষায় পাশ করলে ক্যাডার হিসেবে সরকারের বিভিন্ন অফিসে কাজ করার সুযোগ পাওয়া যায়। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার জন্য আপনাকে বিসিএস সিলেবাস (BCS Syllabus) সম্পর্কে বিস্তারিত ধারনা রাখতেই হবে।
প্রিমিলিনারি, লিখিত ও ভাইভা পাশ করেই চাকরি পেতে হয়। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য বাংলা অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩৫ নম্বর বরাদ্দ থাকা এই অংশে সঠিক প্রস্তুতি না থাকলে কাঙ্ক্ষিত স্কোর পাওয়া ও বিসিএস প্রিলি পাশ করা কঠিন। এখানে আমরা বিসিএস বাংলা প্রশ্নের বিগত সালের বিশ্লেষণ করব এবং কোন টপিক গুলো থেকে বার বার প্রশ্ন আসে ও বেশি গুরুত্বপূর্ন তা আলোচনা করব।
বিসিএস প্রিলিমিনারিতে বাংলা প্রশ্নের গঠন ও কাঠামো
বাংলা অংশের জন্য বরাদ্দ ৩৫ নম্বর। এটি বাংলা ভাষা ও ব্যাকরণ থেকে ১৫ মার্ক ও বাংলা সাহিত্য থেকে ২০ টি প্রশ্ন আসে। বাংলা সাহিত্য অংশে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য থেকে ৫ টি প্রশ্ন ও আধুনিক যুগের সাহিত্য থেকে ১৫ তি প্রশ্ন আসে।
বাংলা ভাষা ও সাহিত্য – মোট নম্বর ৩৫
| বাংলা ভাষা (নম্বর ১৫) |
বাংলা সাহিত্য (নম্বর
২০) |
| প্রয়োগ-অপপ্রয়োগ |
প্রাচীনযুগ |
| বানান ও বাক্যশুদ্ধি |
মধ্যযুগ |
| পরিভাষা |
আধুনিকযুগ |
| সমার্থক শব্দ |
|
| বিপরীত শব্দ |
|
| ধ্বনি ও বর্ণ |
|
| শব্দ |
|
| পদ |
|
| বাক্য |
বিসিএস প্রিলিমিনারি বিগত সালের বাংলা প্রশ্ন এনালাইসিস
বাংলা ব্যকরন অংশ - ১৫ মার্ক
| বিষয় | ৪৬ |
৪৫ | ৪৪ | ৪৩ | ৪২ | ৪১ | ৪০ | ৩৯ | ৩৮ | ৩৭ | ৩৬ | ৩৫ |
| ধ্বনি | ৩ | ২ | ১ | ৩ | ১ | ৩ | - | ১ | ১ | ২ | ২ | ২ |
| বর্ণ | - | - | - | - | - | - | - | - | ১ | - | ২ | - |
| শব্দ | ২ | ২ | ২ | ১ | ১ | ১ | ২ | ১ | ২ | ২ | ১ | ১ |
| সন্ধি | ১ | - | ১ | - | - | - | - | ১ | ১ | - | ১ | ১ |
| প্রত্যয় | ১ | - | - | - | ১ | ১ | ২ | - | ২ | - | ১ | ১ |
| পদ | - | ২ | - | - | - | - | - | ২ | - | - | ১ | ১ |
| সমাস | ১ | ১ | ১ | ১ | ১ | ১ | - | ১ | ১ | ২ | ১ | ১ |
| বাক্য | - | - | ১ | ১ | ১ | ২ | - | - | ১ | ১ | ১ | ১ |
| বানান ও বাক্য শুদ্ধি | ২ | ১ | ১ | ১ | ৩ | ২ | ১ | - | ২ | ২ | ১ | ৩ |
| প্রয়োগ -অপপ্রয়োগ | - | ১ | ১ | - | - | - | - | ১ | ১ | ১ | ১ | - |
| পরিভাষা | ১ | ১ | - | ১ | - | - | ১ | ১ | ১ | ২ | ১ | ১ |
| সমার্থক শব্দ | ১ | ১ | ১ | - | - | ১ | ২ | ২ | ১ | ২ | ১ | ২ |
| বিপরীত শব্দ | ১ | ১ | - | - | - | - | ১ | ১ | ১ | - | - | ১ |
| ণত্ব-ষত্ব বিধান | - | - | - | - | - | - | - | - | - | - | ১ | - |
| কারক বিভক্তি | ১ | - | - | - | - | - | ২ | - | - | - | - | - |
| বাগধারা | - | - | ২ | ৩ | ১ | - | ২ | - | - | - | - | - |
| এক কথায় প্রকাশ | - | - | ২ | ১ | ১ | - | ২ | - | - | - | - | - |
| উপসর্গ | ১ | - | - | - | - | ১ | - | - | - | - | - | - |
| উক্তি | - | - | - | - | - | ১ | - | - | - | - | - | - |
| বাচ্য | - | - | - | - | - | ১ | - | - | - | - | - | - |
| অন্যান্য | - | ৩ | ২ | ৩ | ১ | ১ | - | ৪ | - | ১ | - | - |
| মোট | ১৫ | ১৫ | ১৫ | ১৫ | ১৫ | ১৫ | ১৫ | ১৫ | ১৫ | ১৫ | ১৫ | ১৫ |
বাংলা সাহিত্য অংশ- ২০ মার্ক
বিসিএস বাংলা অংশে ভালো করার জন্য সঠিক পরিকল্পনা ও নিয়মিত চর্চা অপরিহার্য। সাহিত্য ও ব্যাকরণে সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিন এবং পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ করুন। সঠিক কৌশল আপনাকে কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে নেবে।